ঢাকাMonday , 11 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না’

Link Copied!

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে কতটা মরিয়া ছিলেন তার প্রমাণ পাওয়া যাচ্ছে তার কিছু ফোনালাপে। এবার তার ফোনালাপের নতুন একটি অডিও ক্লিপ তদন্ত সংস্থার হাতে এসেছে। ফরেনসিকে সত্যতা পাওয়ার পর প্রসিকিউশন সেই ফোনালাপের অডিওটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে।

সোমবার (১১ আগস্ট) শেখ হাসিনার মোবাইল কথোপকথনের একটি অডিও রেকর্ড প্রকাশ্যে এসেছে। এটি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে করেছিলেন।

সেই ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়- ‘রাজাকারের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়বো না।’

আওয়ামী লীগপন্থী শিক্ষক মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘ইংল্যান্ডে ছাত্ররাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিল, ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া আরও কোনো উপায় নাই।’

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ফোনালাপটি পাওয়ার পর তারা এটির ফরেনসিক করেন। এর সত্যতা পাওয়ার পর এটি ট্রাইব্যুনালে জমা দেন। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার যে বিচারকাজ চলছে এতে এই অডিওটি প্রমাণ হিসেবে কাজে আসবে বলে জানিয়েছেন প্রসিকিউশন টিমের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন