ঢাকাWednesday , 13 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুলাই ঘোষণাপত্রের আলোকেই ইলেকশন চাই, সিলেকশন নয় : তাহের

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই। তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে। আমরা ইলকেশন চাই, সিলেকশন নয়।

জামায়াতের ঢাকা মহানগরের (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে আজ বুধবার বিকেল ৫টায় রাজধানীর পল্টনস্থ বিজয়নগর রোডে (পানির ট্যাংকি সংলগ্ন সড়ক) এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের নায়েবে আমির বলেন, অধিকাংশ দলই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে মত, ভিন্নমত, ও নোট দিয়েছেন। সব কিছুর বিষয়ে ঐক্যমত্য হওয়ার পরও একটি দল বলছে, এর আইনি ভিত্তি নেই।

তাহলে কি এই ঘোষণাপত্রের আইনি ভিত্তি আছে? সরকার তো মুখে স্বীকার করছে, কিন্তু সে অনুযায়ী যদি বাস্তবায়ন না করে তাহলে ঈমান থাকে?
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে। তারপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

নিউজটি শেয়ার করুন