ঢাকাSunday , 31 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কেউ রুখতে পারবে না : সালাহউদ্দিন আহমেদ

Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গতকাল একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন শুনলাম— যদি পিআর পদ্ধতির নির্বাচন না হয় তারা নাকি বাংলাদেশের নির্বাচন করতে দেবে না। আমরা বলতে চাই, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ রুখতে পারবে না। এই শক্তি কারও নেই। একমাত্র আল্লাহ্ রব্বুল আলামিন ছাড়া।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনায় জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনায় অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন সালাহউদ্দিন আহমেদ।

এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালে, জাতীয় নির্বাহী কমিটি সদস্য লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন