ঢাকাSunday , 31 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল

Link Copied!

কার্যক্রম ‘নিষিদ্ধ’ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শ খানেক নেতাকর্মী রাজধানীর ধানমণ্ডিতে মিছিল করেছে।

রোবার বেলা সোয়া ৩টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর রোডে রাপা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের।

শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে থাকা মামলা প্রত্যাহার ও অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবি জানানো হয় মিছিল থেকে।

বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি নিজেকে যুবলীগের নেতা পরিচয় দিয়ে বলেন, “এখানে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছেন।”

প্রত্যক্ষদর্শী একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধানমন্ডি ২৭ নম্বর মিনা বাজারের সামনে দিয়ে কয়েকশত লোক মিছিল করেছে। এ সময় মিছিল থেকে একটা ককটেলও ফাটিয়েছে। মিছিলকারীরা দ্রুত শংকরের দিকে চলে যায়।”

এ বিষয়ে জানতে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমাকে ফোন করা হলে তিনি বলেন, “ধানমন্ডি ২৭ নম্বরের দিকে তার একটা মিছিল বের করে। ২৫-৩০ জনের মিছিলটি খুব দ্রুত চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তাদের পাইনি।”

নিউজটি শেয়ার করুন