ঢাকাFriday , 14 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে হবে ধানের শীর্ষের বিজয়: আমান

Link Copied!

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে হবে। এই নির্বাচনে ধানের শীর্ষের বিজয় হবে। দেশের প্রধান উপদেষ্টা জনাব ড. ইউনুস সাহেব বলেছেন আগামী ফেব্রæয়ারী প্রথম অধ্যায়ে একই দিনে হবে জাতীয় নির্বাচন আর গণভোট আপনারা সবাই ধানের শীর্ষে ভোট দেওয়ার প্রস্তÍুুতি নেন।

আজ শুক্রবার বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানাধীন শাক্তার সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবন টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা আমাকে অতিতেও ভোট দিয়ে চারবার নির্বাচিত করেছিলেন , এবারও ভোট দিবেন। ইনশাআল্লাহ আগামি নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। বিগত ১৭ বছর কেরানীগঞ্জে কোথাও কোন উন্নয়ন হয়নি। শাক্তার মাঠের সমন্ধে তিনি বলেন, কোন ভূমিদস্য শাক্তার মাঠকে দখল করতে পারবেনা। এই মাঠ মাঠই থাকবে, কেউ আর নিতে পারবে না। আগামীতে বিএনপি সরকার গঠন করিলে এই মাঠ বালু দিয়ে ভরাট করার আশ্বাস ব্যক্ত করেন। ফাইনাল খেলায় বেল্ট ফ্যাক্টরি একাদশকে ট্রাইবাগারে তিন দুই গোলে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন শাক্তার অগ্রপথীক একাদশ ক্লাব।
শাক্তা অগ্রপথিক তরুণ সংঘের সভাপতি এম.এ বাকার এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলা মডেল শাখার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী, সহসভাপতি মোজাম্মেল হোসেন, মো নাজিম,রফিক নেতা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন