ঢাকাSunday , 9 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

:: হাসান মাহবুব ::

কতো শত কুটিলতায় তুমি তাকে অমানুষ বলবে?
এর চেয়েও কঠিন অস্রাব্য ভাষ্যগুলো তুলে রেখো;
গোপনে বাক্সবন্দী করে সযত্নে তোমার চৌহদ্দিতে,
সমুচিত প্রতিউত্তর হিসেবে একদিন ফিরিয়ে দিতে!

সুদীর্ঘকাল ধরে জ্বলছিল তেজস্বী চিতার আগুন
তুমি ভস্ম হওনি তার যথা প্রায়শ্চিত্ত দেখবে বলে!
সমুখে রুগ্ন অস্তি নিশ্চিত ধরা দিবে বীভৎস রূপে;
কেননা তোমার আত্মার ক্রন্দনে তারই মিথ্যাচার!

অব্যক্ত ছোবল তোমাকে উন্মাদ করে দিয়েছিল
তমাস্রিত ধ্বংসের পথেই উপনীত হয়েছিলে তুমি!
রুদ্ধ হয়েছিল তোমারই অঙ্কিত সমস্ত রম্যের পথ,
আজ তূর্য উঠেছে ময়ূখ তোল তোমারই আবর্তে!

সীমাহীন সারল্যতা তোমাকে স্তব্ধ করে রেখেছিল
ক্ষিপ্র চাবুকে রক্তাক্ত হয়েছিল তোমারই পৃষ্ঠদেশ!
আজ ঘুরে উঠেছো ঘৃণার পর্বতকে পশ্চাদে ফেলে,
পৃথিবীতে কজনাই পারে তোমার মত বেঁচে যেতে?

দুর্ভেদ্য অন্ধকারেও তুমি পেয়েছিলে তার অস্তিত্ব
মনুষ্যবিহীন তপ্ত মরুভূমিতেও তাই আশ্বস্ত ছিলে!
তুমি শুধু তার এবং তোমার স্কন্ধে তারই আর্যধারা;
সে এক অসত্য বহতা নদীর মরীচিকাময় উচ্ছ্বাস!

নিউজটি শেয়ার করুন