ঢাকাThursday , 1 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার রাজনীতিতে সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী সাজ্জাদ

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে সবচেয়ে তরুণ প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাজ্জাদ আল ইসলাম। ঢাকা-৩ আসন থেকে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।

রাজপথের আন্দোলন-সংগ্রামে সামনে সারিতে থেকেই দীর্ঘদিন সক্রিয় ছিলেন সাজ্জাদ আল ইসলাম। ভিপি নুর ও নাহিদসহ আন্দোলনের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

বিশেষ করে জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় নাহিদের সঙ্গে যৌথভাবে সংবাদ সম্মেলন করতে এবং আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা যায় তাকে।

২০১৮ সাল থেকে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত থাকার কারণে একাধিকবার হামলা, মামলা ও কারাবরণের শিকার হলেও দমে যাননি তিনি। সর্বশেষ ৫ আগস্টের পর নব্য দখলদারত্বের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাজ্জাদ আল ইসলাম। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও তার আন্দোলনী দৃঢ়তা অটুট থাকে। তার এই সাহসী ভূমিকা তরুণদের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিয়েছে।

কেরানীগঞ্জের সন্তান সাজ্জাদ আল ইসলাম ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS) থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা জজ কোর্টে আইন পেশায় কর্মরত আছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাজ্জাদ আল ইসলাম বলেন, “আমার স্বপ্ন একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ইনসাফ কায়েম হবে, সকলের মধ্যে সমতা ফিরে আসবে এবং কোনো ধরনের বৈষম্য বা ভেদাভেদ থাকবে না।”

নিউজটি শেয়ার করুন