ঢাকাTuesday , 20 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১৯৬ আসনে জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৯৬টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। আরও দুজন প্রার্থী পেন্ডিং আছে, সেক্ষেত্রে ১৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে দলটির।

আজ মঙ্গলবার রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় পার্টি একটি দায়িত্বশীল ও গণমুখী নির্বাচনি প্রস্তুতি গ্রহণ করেছে। ঘোষিত প্রার্থীরা জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন