:: সৈয়দা রিমি কবিতা ::
সব হারিয়ে তোমাকে পাওয়া,
এক পৃথিবী সুখের পরেও তোমাকে ই চাই।
তুমি হীন আমি তো আর আমি নই,
অনাদিকাল থেকে লাশ হয়ে পরে থাকা
দেহ-পাথরের প্রাণ হয়ে এসেছো,
আমার অভিশপ্ত জীবনে,
নষ্ট মানুষের ভিড়ে হঠাৎ এক দেব ছায়া,
অগোছালো জীবন স্রোতে ভাসমান -চলমান-
অস্তিত্বহীন এক টুকরো জীবন্মৃত অবয়ব,
সযতনে বুকে টেনে নিয়ে দিলে পূর্ণতা।
নিঃশ্বাসে জড়িয়ে জীবন্তিকা বানালে,
তার কাছে তুমি ঈশ্বর ই বৈকি!
আর আমার ঈশ্বরের ঐশ্বরিক প্রেম
শুধুই আমার, একান্তই!!


