ঢাকাSaturday , 26 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহিলা আ.লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, সম্পাদক শবনম জাহান

Link Copied!

মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও সম্পাদক পদে শবনম জাহান শিলা নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মেহের আফরুজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য। এছাড়া শবনম জাহান শিলা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবেরা বেগম, সাধারণ সম্পাদক পারুল আক্তার নির্বাচিত হয়েছেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ সভাপতি শাহিদা তারেক দীপ্তি ও সাধারণ সম্পাদক হাসিনা বারী নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন