ঢাকাThursday , 1 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফখরুল সাহেবের মুখে মধু, অন্তরে বিষ: ওবায়দুল কাদের

Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেবের মুখে মধু, অন্তরে বিষ। অন্তরে বিষ ছাড়া আর কিছু আছে? ফখরুল সাহেব, অনুমতি চেয়েছেন, অনুমতি দিয়েছে। আপনাদের মিটিংয়ে কেউ ডিস্টার্ব (বিরক্ত) করবে না। আমরা রাজশাহীতেও বলে দিয়েছি, পরিবহন ধর্মঘট যেন না করে। ঢাকাতেও পরিবহন ধর্মঘট হবে না, নেত্রী বলে দিয়েছেন। ঠিক আছে? খেলা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। হাওয়া ভবনের আরেক নাম খাওয়া ভবন। তারেক রহমান ওয়ান ইলেভেন সরকারের কাছে মুচলেকা দিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি রাজনীতি করবেন না বলে লন্ডনে পাড়ি জমিয়েছেন। তিনি সিঙ্গাপুরসহ পৃথিবীর বিভিন্ন দেশে অর্থ পাচার করেছেন। হাওয়া ভবন থেকে কত টাকা পাচার হয়েছে তার হিসাব হচ্ছে, সব ফেরত আনা হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব এখন নাটক শুরু করেছেন। সমাবেশ দিয়ে সাত দিন আগে থেকে নাটক শুরু করে। বলে সরকার বাধা দিচ্ছে। অথচ তারা সাত দিন আগে থেকে হান্ডি-পাতিল, মশার কয়েল আর বস্তা ভরে টাকা নিয়ে সেখানে যায়।

তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করে না, এদের মুখে মধু অন্তরে বিষ। আমরা রাজশাহীতে বলে দিয়েছি পরিবহন ধর্মঘট হবে না। শেখ হাসিনা বলেছেন ঢাকায় ও কোনো পরিবহন ধর্মঘট হবে না।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন প্রমাণ করে দেবে কারা জয়ী হবে। সরকারের পতন চেয়ে লাভ নেই।

দেশের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ এখনও অনেক রাষ্ট্রের চেয়ে ভালো আছে। শেখ হাসিনা যতদিন আছে বাংলাদেশ ততদিন ভালো থাকবে। শেখ হাসিনার সরকার আরেকবার দরকার।

এর আগে গোপালগঞ্জ পৌরপার্কে বেলা ১২টা ১০ মিনিটে জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মাঠে নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। সম্মানিত অতিথি ছিলেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

বিশেষ অতিথি হিসেবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সংরক্ষিত নারী আসন-২৫ এর সংসদ সদস্য নার্গিস রহমান উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।

সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম মাহাববু আলী খানকে সভাপতি ও জিএম সিহাবউদ্দিন আজমকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন