ঢাকাWednesday , 12 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১৮ ও ১৯ জুলাই সারাদেশের মহানগর ও জেলায় বিএনপির পদযাত্রা

Link Copied!

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ দেশের মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, ঢাকায় আগামী ১৮ জুলাই গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালিত হবে। এদিন সারাদেশের মহানগর ও জেলা শহরেও পদযাত্রা হবে। পরদিন ১৯ জুলাই ঢাকায় উত্তরার আব্দুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে।

নিউজটি শেয়ার করুন