ঢাকাWednesday , 20 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিনকে বহিষ্কার

Link Copied!

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি আবু আহমেদ মন্নাফী। তিনি বলেন, যে ব্যক্তি সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজ করবে তাকেই বহিষ্কার করা হয়। রিয়াজকেও বহিষ্কার করা হয়েছে। চূড়ান্ত বহিষ্কার।

তিন বলেন, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজ করাই তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের কেন বহিষ্কার করা হবে না এ মর্মে ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের (নারী শিক্ষা মন্দির) শিক্ষক-শিক্ষার্থীদের যৌন হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠে বিদ্যালয়টির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এরইমধ্যে তিনি শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে, গত ১৫ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগরীর সূত্রাপুর থানাধীন শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির বর্তমান সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন পদত্যাগ করায় অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) মনোনয়ন দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন